ঢাকাTuesday , 28 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেপ্টেম্বরে আসছে না ‘দেবী’

Link Copied!

বিনোদন ডেস্ক : নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘দেবী’ চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস। এতে রানু চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করেছেন এই অভিনেত্রী।
আগামী ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই মুক্তির তারিখ পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন জয়া আহসান। আজ মঙ্গলবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেন তিনি।
এতে জয়া আহসান লিখেছেন, কথা ছিল ‘দেবী’ ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে আমরা ‘দেবী’ টিম চলচ্চিত্রটির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ‘দেবী’ এখন শুধু একটি চলচ্চিত্র নয়, ‘দেবী’ আমার কাছে একটি সম্পদ। আমার শুভাকাঙ্খীদের জন্য আমার উপহার। আর এই উপহার শুভ দিনে শুভ ক্ষণেই দর্শকদের কাছে তুলে দিতে চাই। হুমায়ূন আহমেদ এবং তার সৃষ্ট মিসির আলি, রানু, আনিস, নীলু, আহমেদ সাবেত চরিত্রগুলো বড় পর্দায় দেখার জন্য আমি মুখিয়ে আছি। আমি নিশ্চিত আপনারাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আপনাদের এই আগ্রহের প্রতি সম্মান রেখেই আরেকটি মাস আপনাদের কাছে চাইছি।
তিনি আরো লিখেছেন, ‘দেবী’ যেহেতু সরকারি অনুদান পেয়েছে, অনুদান কমিটি সিনেমাটি দেখবেন। আমাদের সেন্সর বোর্ডের বিজ্ঞ জুরিবোর্ড দেখবেন। তাদের মতামত পাবার পরপরই আমরা ‘দেবী’ আপনাদের কাছে তুলে দিতে পারব। সবকিছু ঠিক থাকলে অক্টোবরের মাঝামাঝি সময়ে বড় পর্দায় দেশের বড় বড় প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাবে ‘দেবী’। আশা করছি, আপনারা শুরু থেকে যেভাবে আমাদের সাথে ছিলেন, শেষ পর্যন্ত আপনাদের পাশে পাব। সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা, ছায়ার মতো আমাকে সমর্থন করার জন্য। আপনাদের এই ভালোবাসা একজন নতুন প্রযোজক হিসেবে আমার জন্য আশীর্বাদ।
এদিকে সিনেমাটির মুক্তি সামনে রেখে সম্প্রতি একটি গান প্রকাশ করা হয়েছে। ‘দোয়েল পাখি কন্যা রে’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ। কথা লিখেছেন রাকিব হাসান রাহুল। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান। এর আগে সিনেমাটির টিজার প্রকাশের পর ভূয়সী প্রশংসা কুড়ান জয়া।
জয়া আহসান ছাড়াও ‘দেবী’ সিনেমায় আরো অভিনয় করেছেন-চঞ্চল চৌধুরী, অনিমেষ আইচ, ইরেশ যাকের, শবনম ফারিয়াসহ অনেকে।