ঢাকাMonday , 27 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত বাস্তবায়নে শ্রীলঙ্কার প্রতি আহ্বান

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দ্রুত বাস্তবায়নে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
সোমবার ভিয়েতনামের হ্যানয়ে দুই দিনব্যাপী ভারতীয় মহাসাগর সম্মেলন, ২০১৮-এর প্রাক্কালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের সঙ্গে বৈঠককালে পরিকল্পনামন্ত্রী এ আহ্বান জানান। হ্যানয়ের প্যান প্যাসিফিক হ্যানিতো হোটেলের সভাকক্ষে এ বৈঠক হয়।
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আইসিসির সভাপতি থাকাকালীন তার সফলতার স্মৃতিচারণ করে বিশ্বব্যাপী ক্রিকেটের উন্নয়নের কথা উল্লেখ করেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী।
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেন, বাংলাদেশে শ্রীলঙ্কার একটি বড় জনগোষ্ঠী উৎপাদন ও সেবা খাতকে সহায়তা করতে প্রযুক্তি ও পরিচালনা পদে অত্যন্ত বন্ধুসুলভ পরিবেশে কাজ করছে।
পরিকল্পনামন্ত্রী ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে বিভিন্ন উন্নয়ন সহযোগিতামূলক দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর প্রতি গুরুত্ব আরোপ করেন।
পরিকল্পনামন্ত্রী ২০১৭ সালের শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মাইথ্রিপালা সিরিসেনার বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে বলেন, এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরো বেশি গভীরতর হয়েছে। তিনি সফরকালীন স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারক দ্রুত বাস্তবায়নের প্রতি গুরুত্ব আরোপ করেন। বিশেষ করে, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়নে দ্রুতগতি আনয়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশ ও শ্রীলঙ্কার বাণিজ্য সম্পর্ককে আরো বেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্কে পরিণত করবে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বর্তমানে বাণিজ্য মাত্র ১৫০ মিলিয়ন মার্কিন ডলার। এফটিএ কার্যকর হলে তা কয়েক গুণ বৃদ্ধি করা সম্ভব।
পরিকল্পনামন্ত্রী গত তিন বছর ধরে ঝুলে থাকা উপকূলীয় জাহাজ চলাচল চুক্তির কথাও উল্লেখ করেন। এই উপকূলীয় জাহাজ চলাচল চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশ কলম্বো হয়ে সহজে পশ্চিমে বাণিজ্য সম্প্রসারণ করে রপ্তানি বৃদ্ধি করতে পারবে। পাশাপাশি শ্রীলঙ্কাও উপকৃত হবে।
দুই দেশের মধ্যে দ্রব্য ও সেবা বাণিজ্য আরো বৃদ্ধির জন্য দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি এবং সামুদ্রিক পরিবহন সহযোগতিা চুক্তি সহজতর করতে শ্রীলঙ্কার সরকার অত্যন্ত যত্নবান হবে বলে দেশটির প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন।