ঢাকাMonday , 27 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছুটি কাটাতে এসে যা বললেন ফারিয়া

Link Copied!

বিনোদন ডেস্ক : মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে মিডিয়া মার্কেটিংয়ে পড়াশোনা করছেন মডেল ও অভিনেত্রী ফারিয়া শাহরিন। ২০০৮ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন তিনি। এরপর নাটক আর বিজ্ঞাপনচিত্রে কাজ করেন। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকা এই অভিনেত্রী ঈদের চারদিন আগে দেশে ফিরেছেন। এর আগে দেশে ছুটি কাটাতে এসে টুকটাক নাটকে অভিনয়ও করেছেন কিন্তু এবার বললেন অন্য কথা। ফারিয়া জানালেন, এবার কোনো কাজ করতে চান না তিনি।
ফারিয়া তার ফেসবুকে দেওয়া পোস্টে লিখেছেন, ‘সম্মানিত মিডিয়ার ভাইয়েরা আমার, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমাকে কোনো কাজের অনুরোধ করে লজ্জা দেবেন না। আমি খুব কম সময়ের জন্য বাংলাদেশে এসেছি। ঈদ উদ্?যাপন করতে এবং আমার পরিবার ও বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটানোর জন্য। তাই এই ছুটিতে কোনো কাজ করতে চাই না। আমি শুধু কয়েকটা দিন আনন্দের মধ্যে থাকতে এসেছি। তবে শোবিজের প্রতি সম্মান রেখেই বলছি, মিডিয়া আমার কাছে অনেক কিছু, কিন্তু সবকিছু না।’
ফারিয়া শাহরিন অনেক নাটক ও বিজ্ঞাপনে কাজ করে নিজেকে তিনি প্রমাণ করেছেন সফল একজন মডেল ও অভিনেত্রী হিসেবে। নাটক-বিজ্ঞাপনের পাশাপাশি ফারিয়া কাজ করেছেন সামিয়া জামানের পরিচালনায় ‘আকাশ কত দূরে’ নামের চলচ্চিত্রে।