ঢাকাMonday , 27 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আবারো কর্মব্যস্ত হয়ে উঠছে ঢাকা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আবারো কর্মব্যস্ত হয়ে উঠছে ঢাকা। চেনারুপে ফিরছে নগরী। কয়েকদিন ফাঁকা থাকার পর রোববার থেকে ঢাকা ফিরতে শুরু করেছে আগের রুপে। কোলাহল, যানজট, গাড়ির হর্ন আর কর্মব্যস্ততায় ক্রমেই মুখর হয়ে উঠছে চিরচেনা রাজধানী।
সোমবার বেশির ভাগ অফিস খোলা। তাই পরিবার পরিজনের সাথে ঈদ কাটিয়ে রোববারই অনেকে ফিরেছেন রাজধানীতে। রোববার সকালে রওয়ানা দিয়ে কেউ দুপুরে, কেউ রাতে, আর যারা রাতে রওনা দিয়েছেন তারা সোমবার সকালে ফিরেছেন রাজধানীতে।
সোমবার সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে গিয়ে দেখা যায় বিভিন্ন জেলা থাকে রাজধানীতে আসছেন অনেকে। সিলেটের কদমতলী থেকে ভোর ছয়টায় ইউনিক পরিবহনে উঠেন মো. ইলিয়াস হোসেন। তিনি সায়েদাবাদ এসেছেন বেলা সাড়ে ১১টায়। তিনি বলেন, আজ এসে অফিস করার কথা। এখন সোজা অফিস যাবো। সেখান থেকে বাসায় যাবো। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠারে চাকরি করেন বলেন জানান।
কথা হয় মো. ফারুক হোসেনের সাথে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি বলেন, আজ অফিস খুলেছে। তাই গতকালই ঢাকায় পৌঁছেছি।
অপরদিকে দক্ষিণাঞ্চলের অনেক মানুষ কাঁঠালবাড়ি ঘাটে এসে আটকে আছেন। নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচলে ব্যাহত হওয়ায় তারা মাওয়া পার হতে পারছেন না। যেসব বাসে তারা এসেছেন সেই সববাসেই সময় কাটাচ্ছেন। আবার অনেক পরিবহন ছোট ফেরিতে বা বিকল্প ভাবে যাত্রী পার করে শিমুলিয়া থাটে থাকা ওই কোম্পানির অন্য গাড়িতে করে রাজধানীতে নিয়ে আসছেন।