ঢাকাTuesday , 28 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাবির ৫১তম সমাবর্তনে অংশ নিতে করণীয়

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তন আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণের জন্য নিয়মাবলী প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার দপ্তর।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ সেপ্টেম্বর রাত ১২টার মধ্যে http://convocation.du.ac.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। এতে ৫০তম সমাবর্তনের পর থেকে ৫১তম সমাবর্তন-২০১৮ এর আবেদনের শেষ তারিখের পূর্ব পর্যন্ত যাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে বা হবে সেসব গ্রাজুয়েট ও পদকপ্রাপ্তরা সমাবর্তনে নির্ধারিত নিবন্ধন ফি জমা দিয়ে অংশ নিতে পারবেন।
নিবন্ধন ফি বিকাশ অথবা সোনালী ব্যাংকের যেকোনো শাখায় (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখা ছাড়া) সোনালী সেবার মাধ্যমে জমা দেওয়া যাবে।
বিকাশে ফি পরিশোধের জন্য উপরোক্ত লিংকে ক্লিক করে প্রাথমিক তথ্য দেওয়ার পর ফি পেমেন্টের অপশন হিসেবে বিকাশ নির্বাচন করতে হবে। ওয়েবসাইটের বিকাশ গেটওয়েতে ব্যক্তিগত বিকাশ নম্বর দিতে হবে। এরপর মোবাইলে পাওয়া ৬ ডিজিটের ভেরিফিকেশন কোড এবং পিন দিয়ে প্রক্রিয়া শেষ করতে হবে। এসএমএস-এর মাধ্যমে গ্রাজুয়েট তার ফি জমার বিষয়ে নিশ্চিত বার্তা পেয়ে যাবেন।