ঢাকাMonday , 27 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাজীদের দেশা ফেরা শুরু

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন হাজীরা। সবার জন্য শান্তি ও দোয়া কামনা শেষে নির্বিঘ্নে দেশে ফিরতে পেরে আনন্দিত তারা।
সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে রোববার রাতে ঢাকায় পৌঁছান হাজীরা। সৌদি এয়ারলাইন্সের বিমান এসভি-৮০২ নির্ধারিত সময়ের সোয়া এক ঘণ্টা দেরিতে প্রায় ৪০০ হাজী নিয়ে শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়।
হজ অফিসের তথ্যানুযায়ী, চলতি বছর হজ পালনের জন্য ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ এক লাখ ২৭ হাজার ২৯৮ বাংলাদেশি সৌদি আরব গমন করেছেন। এবার হজ পালিত হয় গত ২০ আগস্ট। হজ পালন শেষে ফিরতি ফ্লাইট চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।