ঢাকাSunday , 26 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সালাহর গোলে জয় পেল লিভারপুল

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে লিভারপুল। শনিবার মোহামেদ সালাহর একমাত্র গোলে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল। এর আগে ওয়েস্টহ্যাম ও ক্রিস্টাল প্যালেসকে হারিয়েছে মৌসুম শুরু করেছে গেলবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা দলটি।
এদিন অ্যানফিল্ডে ম্যাচে ২৩তম মিনিটে গোলটি করেন সালাহ। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবের্তো ফিরমিনোর পাস পেয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান এই মিসরীয় ফরোয়ার্ড।
টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে লিভারপুল। এদিকে নিজেদের তৃতীয় ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের মাঠে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। ৭ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে গেলাবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।