ঢাকাThursday , 23 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হজ করতে গিয়ে ৬৯ জনের মৃত্যু

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : পবিত্র হজ পালন করতে গিয়ে চলতি বছর সৌদি আরবে ৬৯ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫৮ জন পুরুষ ও ১১ জন নারী। মৃত ৬৯ জনের মধ্যে মক্কায় ৪৭ জন, মদিনায় ছয়জন, জেদ্দায় দুইজন, মিনায় আটজন ও আরাফাতে ছয়জন মারা যান।
সর্বশেষ গতকাল বুধবার (২২ আগস্ট) মক্কায় শামসুল ইসলাম নামে এক হাজি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বাড়ি কুমিল্লা জেলায়। পাসপোর্ট নম্বর বিকিউ (০৯৭৭০৭৭)।
এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ৭৯৮ জন হজযাত্রী সৌদি আরবে যান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জন হজ করতে গেছেন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২৭ আগস্ট ও শেষ ফিরতি ফ্লাইটটি দেশে পৌঁছাবে আগামী ২৬ সেপ্টেম্বর।