ঢাকাTuesday , 21 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টানা তিন মৌসুমে বেলের সাফল্য

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়া লিগে নতুন মৌসুমের শুরুটা খারাপ হয়নি রিয়াল মাদ্রিদের। নিজেদের প্রথম ম্যাচেই গেটাফের বিপক্ষে জয় পেয়েছে দলটি।
রিয়ালের হয়ে নিজে এক গোলসহ সতীর্থের গোলে ভূমিকা রেখেছেন গ্যারেথ বেল। এর মধ্য দিয়ে লা লিগায় টানা তিন মৌসুমের শুরুতেই গোলের দেখা পেলেন ওয়েলস এ তারকা।
২০১৬-১৭ মৌসুমে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লা লিগায় রিয়ালের প্রথম ম্যাচে গোল পান বেল। এরপর ২০১৭-১৮ মৌসুমে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে গোলের দেখা পান ওয়েলস এ তারকা। এবার ক্রিস্টিয়ানো রোনালদো ক্লাব ছাড়ায় শুরুতে গুরু দায়িত্ব ছিল তার কাঁধে। লা লিগায় মৌসুমের শুরুতে ভক্তদের হতাশ করেননি তিনি। গেটাফের বিপক্ষে জালের দেখা পেয়েছেন তিনি।
লা লিগায় নিজেদের অভিযান শুরুর আগে উয়েফা সুপার কাপে হারে রিয়াল মাদ্রিদ। নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে হারে তারা। তবে সেই হারের হতাশা ভুলে লা লিগায় শুরুতেই জয়ের মধ্য দিয়ে দারুণ কিছুর আভাস দিলো সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি।
গত মৌসুমটি রিয়ালের হয়ে খুব ভালো কাটেনি বেলের। জিনেদিন জিদানের অধীনে রিয়ালের আক্রমণভাগে খুব বেশি সুযোগ পাননি তিনি। তবুও রোনালদোর পর দলটির দ্বিতীয় সর্বোচ্চ গোলস্কোরার ছিলেন তিনি। এবার নতুন কোচ লোপেতেগুইয়ের অধীনে অনেক দূর যাওয়ার স্বপ্ন দেখছেন ওয়েলস তারকা।