ঢাকাSunday , 19 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রকাশ পেল আনিকার ‘পাগলামী’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ‘পাওয়ার ভয়েস’খ্যাত কণ্ঠশিল্পী তাসনিম তামান্না আনিকা। দেশ-বিদেশে গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি ‘পাগলামী’ শিরোনামের নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন এই গায়িকা।
প্রিন্স-মীর মাসুমের কথায় গানটির সুর করেছেন জিদান-প্রিন্স। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে ‘পাগলামী’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়। নোমান রবিনের পরিচালনায় গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি মডেল হয়েছেন আনিকা। গত ১৭ আগস্ট গায়েনবাড়ি ব্যানারে আনিকার নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়।
এ প্রসঙ্গে তাসনিম তামান্না আনিকা বলেন, “পাগলামী’ গানটির রেকর্ডিং অনেক আগেই শেষ করেছিলাম। এরপর দর্শকের চাহিদার কথা মাথায় রেখে মিউজিক ভিডিও নির্মাণ করা হয়। আমার গায়কির মাধ্যমে চেষ্টা করেছি শ্রোতাদের ভালো কিছু উপহার দিতে। আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে।”
সংগীতশিল্পী তাসনিম তামান্না আনিকার জন্ম চট্টগ্রামে। সেখান থেকে ২০১২ সালে ‘পাওয়ার ভয়েস’ প্রতিযোগিতায় নাম লেখান তিনি। এ প্রতিযোগিতার সেরা ১০ জনের মধ্যে জায়গাও করে নেন। এরপর থেকে নিয়মিত স্টেজ শো আর টিভি লাইভে গান গেয়ে আসছেন তিনি।
এরই মধ্যে তার ‘পাওয়ার প্রজেক্ট’ অ্যালবাম প্রকাশিত হয়েছে। অ্যালবামটিতে ‘ইচ্ছেরা উড়ে যায়’ গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। চলচ্চিত্রে প্লেব্যাকও করছেন তিনি। বর্তমানে বেশ কিছু গানের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তাসনিম তামান্না আনিকা।