ঢাকাSunday , 19 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্কুল শিক্ষিকার প্রেমে পড়েছিলেন সালমান

Link Copied!

বিনোদন ডেস্ক : জনপ্রিয় বলিউড অভিনেতা সালমান খান। ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গেই তার প্রেমের গুঞ্জন শোনা গেছে। এ তালিকায় রয়েছেন ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফের মতো তারকারা। যদিও এ নিয়ে কখনো মুখ খোলেননি বজরঙ্গি ভাইজান অভিনেতা।
তবে এ অভিনেতা জানিয়েছেন, স্কুলে এক শিক্ষিকার প্রেমে পড়েছিলেন তিনি। ‘দশ কা দম-দামদার উইকেন্ড’ পর্বের শুটিংয়ে ভোট পর্বে তিনি দর্শকের কাছে জানতে চেয়েছিলেন- শতকরা কত ভাগ ভারতীয়র শিক্ষক বা শিক্ষিকার প্রতি দুর্বলতা থাকে?
তবে ফলাফলের আগেই সালমান জানান, স্কুলে পড়ার সময়ে তিনি এক শিক্ষিকার সঙ্গে চুটিয়ে ফ্লার্ট করতেন। তাকে সাইকেলে করে বাড়িতেও পৌঁছে দিতেন। শুধু তাই নয়, সাইকেলের ক্যারিয়ারটাও খুলে রাখতেন যাতে শিক্ষিকাকে সামনে বসানোর সুযোগ পাওয়া যায়। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
এ অভিনেতা বলেন, ‘শিক্ষক বা শিক্ষিকার ওপর কেউ ক্রাশ খায়নি এটা প্রায় অসম্ভব একটি ব্যাপার। বেশির ভাগ মানুষই এটি স্বীকার করতে চাইবে না। তবে আমি স্বীকার করছি, স্কুলে এক শিক্ষিকার সঙ্গে অনেক ফ্লার্ট করতাম।’