ঢাকাSunday , 28 December 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রসে ভরা শীতের পিঠা মালপোয়া

Link Copied!

malpoa1লাইফস্টাইল ডেস্ক : শীত মানেই বাঙালির কাছে নানা রকম পিঠা-পুলির বিশেষ আয়োজন। রসে ভরা টুসটুসে পিঠাগুলি প্রথম দেখায়ই জিভে জল এনে দেয়। সুগন্ধে মন ভরে যায় সবার। অন্য ঋতুতে এই পিঠা খাওয়া গেলেও শীতে থাকে বাড়তি আমেজ। এমনই এক রসালো পিঠা মালপোয়া। আজ জেনে নেব, মালপোয়ার সহজ রেসিপি।
যা যা লাগবে
চালে গুঁড়া এক কাপ, চিনি দেড়কাপ, পানি এক কাপ, ময়দা আধা কাপ, বেকিং পাউডার আড়াই চা চামচ, লবণ পরিমাণমতো, চিনি ২ টেবিল চামচ, ডিম ফেটানো ১টি, বাদাম- কিসমিস ২ টেবিল চামচ, দুধ এক কাপ, ঘি ৩ টেবিল চামচ, গোলাপজল ১ চা চামচ, তেল প্রয়োজনমতো।
যেভাবে করবেন
দেড় কাপ চিনি ও এক কাপ পানি মিশিয়ে ১০ থেকে ১২ মিনিট চুলার আঁচে রাখুন যাতে চিনি পানিতে ভালোভাবে মিশে যায়। এবার গোলাপজল, বাদাম-কিসমিস মিশিয়ে রেখে দিতে হবে।
চালের গুঁড়া, ময়দা, বেকিং পাউডার, লবণ ও ২ টেবিল চামচ চিনি একসঙ্গে মিশিয়ে রাখুন। একটি পাতিলে দুধ জ্বাল দিয়ে পরিমাণটা অর্ধেকে নামিয়ে আনুন। এবার ডিম, দুধ ও ঘি একসঙ্গে মিশিয়ে চালের গুঁড়ার মিশ্রণের ওপর মেশাতে হবে। কড়াইতে তেল গরম করে মিশ্রণটি তেলে গোল করে ঢালুন। হালকা বাদামী রঙ হয়ে গেলে নামিয়ে চিনির পানিতে ভিজিয়ে দিতে হবে। মালপোয়াগুলো চিনির সিরায় ১৫ থেকে ২০ মিনিট ডুবতে হবে। ঠাণ্ডা হলে পরিবেশন করুন শীতে মজার পিঠা মালপোয়া।