ঢাকাSaturday , 18 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মঈনের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড টেস্ট দল থেকে বাদ পড়েছেন। তবে ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি ব্লাস্টে দারুণ ফর্মেই আছেন মঈন আলী। গতকাল নিজের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি তুলে নিয়েছেন ইংলিশ অলরাউন্ডার।
এজবাস্টনে উস্টারশায়ার অধিনায়ক মঈন বার্মিংহাম বিয়ার্সের বিপক্ষে ৫৬ বলে ১২ চার ও ৭ ছক্কায় খেলেছেন ১১৫ রানের বিস্ফোরক ইনিংস। তাতে তার দল পেয়েছিল ২০৯ রানের পুঁজি। বার্মিংহামকে ১৯৪ রানে থামিয়ে উস্টারশায়ার জয় পেয়েছে ১৫ রানে।
এই মৌসুমে নিজের সাবেক হোম গ্রাউন্ডে সাদা বলে এটি মঈনের দ্বিতীয় সেঞ্চুরি। গত জুনে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে করেছিলেন ১১৪। এই দুই ইনিংস মিলিয়ে ১৩১ বলে মঈনের রান ২২৯, ২৪টি চারের সঙ্গে ১২টি সেঞ্চুরি।  টি-টোয়েন্টিতে মঈনের আগের সর্বোচ্চ স্কোর ছিল ৯০, ২০১৫ সালে নর্দাম্পটনশায়ারের বিপক্ষে।