ঢাকাSaturday , 18 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিল্প এলাকায় আজ ব্যাংক খোলা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : কোরবানির ঈদের আগে বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প এলাকায় সাপ্তাহিক ছুটির দিন আজ শনিবার ব্যাংক খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠায়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পোশাক শ্রমিক এবং কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে শনিবার তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো খোলা রাখতে হবে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, আসন্ন কোরবানির ঈদের আগে পোশাক শ্রমিক ও কর্মচারীদের বেতন, বোনাস ও ভাতা পরিশোধের জন্য ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্প এলাকার তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা ১৮ আগস্ট শনিবার পূর্ণ দিবস খোলা রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।