ঢাকাFriday , 17 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মালাইকাকে এড়িয়ে চলছেন সালমান!

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম আলোচিত দম্পতি আরবাজ খান ও মালাইকা আরোরা। ১৯৯৮ সালে বিয়ে করেন তারা। দীর্ঘ ১৮ বছর পর ২০১৬ সালে বিবাহ বিচ্ছেদের জন্য আদালতে আবেদন করেন এ দম্পতি। এরপর ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত।
এদিকে বিচ্ছেদের পর থেকেই ভাইয়ের স্ত্রী মালাইকাকে নাকি এড়িয়ে চলছেন সালমান খান। এমনকি সম্প্রতি ভারতের একটি বিমানবন্দরে তাদের দুজনের দেখা হওয়ার সম্ভাবনা তৈরি হলে বিমানবন্দর থেকে দ্রুত চলে যান সালমান। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
এ প্রসঙ্গে একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ‘সালমান গাড়ির জন্য একটি স্থানে অপেক্ষা করছিলেন কিন্তু দেহরক্ষীরা দ্রুত তাকে গাড়িবহরে নিয়ে যান। এর ফলে তিনি মালাইকার মুখোমুখি হওয়া থেকে রেহাই পান, তা না হলে তাকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো।’
প্রতিবেদনে বলা হয়েছে, আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর মালাইকার মুখোমুখি হননি সালমান। বজরঙ্গি ভাইজান অভিনেতা নাকি বিচ্ছেদ না করার জন্য অনেক বুঝিয়েছিলেন কিন্তু তাতে কান দেননি মালাইকা।
এদিকে বিচ্ছেদের পর ইতালিয়ান মডেল জর্জিয়া আদ্রিয়ানির সঙ্গে আরবাজ প্রেম করছেন বলে বলিপাড়ায় গুঞ্জন চাউর হয়েছে। খুব শিগগির তারা বিয়ে করবেন বলেও শোনা যাচ্ছে।