ঢাকাFriday , 17 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আসিফের বিপরীতে শিরিন শিলা

Link Copied!

বিনোদন প্রতিবেদক : বাংলা গানের যুবরাজ খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবর। তার কণ্ঠে অসংখ্য গান জনপ্রিয়তা পেয়েছে। চলচ্চিত্রে প্লেব্যাক করার পাশাপাশি তার গাওয়া গান নিয়ে নির্মিত হচ্ছে মিউজিক ভিডিও। এবার নিউ ভিশন বিডির ব্যনারে ‘ও কন্যা তোমারে’ নামের নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানটির কথা লিখেছেন তরুণ মুন্সি। সুরও করেছেন তিনি।
গানটি নিয়ে নির্মিত হচ্ছে মিউজিক ভিডিও। আজ বুধবার বিএফডিসিতে এর দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। সৈকত নাসিরের পরিচালনায় এতে আসিফ আকবরের সঙ্গে মডেল হয়েছেন চিত্রনায়িকা শিরিন শিলা।
ঈদুল আজহায় এই মিউজিক ভিডিওটি নিউ ভিশন বিডির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে জানা গেছে।
নিউ ভিশন বিডি চ্যানেলে মিউজিক ভিডিও ছাড়াও খণ্ড নাটক, টেলিফিল্ম, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও তারকাদের নিয়ে সাজানো অনুষ্ঠানও নির্মিত হচ্ছে। এরই মধ্যে বেশ কয়েকটি নাটক, টেলিফিল্ম ও মিউজিক ভিডিও প্রকাশ করা হয়েছে।