ঢাকাThursday , 16 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গোলাম সারোয়ারের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Link Copied!

নিউজ ডেস্ক : বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারোয়ারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে তার প্রেস সচিব ইহসানুল করিম বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব চত্বরে গোলাম সারোয়ারের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।
এর আগে বাদ জোহর জাতীয় প্রেসক্লাব চত্বরে এই বিশিষ্ট সাংবাদিকের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
মন্ত্রী, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতা, সাংবাদিক নেতা, সম্পাদক, সিনিয়র সাংবাদিক এবং সাংস্কৃতিক কর্মীরা জানাজায় অংশ নেন। গোলাম সারোয়ার গত ১৩ আগস্ট রাত ৯টা ২৫মিনিটে (বাংলাদেশ সময়) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।