ঢাকাThursday , 16 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় নির্বাচনের ৮০ শতাংশ প্রস্তুতি সম্পন্ন : ইসি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৮০ শতাংশ প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। এ ছাড়া সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের কোনো সম্ভাবনা নেই বলেও জানান তিনি।  বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব।
সচিব বলেন, নভেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে ভোট হবে এটা ধরে কাজ করছি। বাকিটা কমিশন বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলাদা একটি কমিশন সভা হবে। সেখানে ৩০০ আসনের ভোটার তালিকা তৈরি হয়েছে কি না, ভোটকেন্দ্রের প্রস্তুতি, ব্যালট পেপারের জন্য যে কাগজের প্রয়োজন তা কেনা হয়েছে কি না, নির্বাচনের জন্য প্রয়োজনীয় অর্থ ছাড় দেওয়ার বিষয়ে এবং নির্বাচনী সামগ্রী কেনার প্রস্তুতি কী রকম ইত্যাদি আলোচনা করা হবে।
ইসি সচিব জানান, সার্কভূক্ত দেশসমূহের ৮টি দেশের প্রধান নির্বাচন কমিশনারদের নিয়ে গঠিত সংগঠন ফেম্বোসা সম্মেলন আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার অনুষ্ঠানটির উদ্বোধন করবেন। আজকের বৈঠকে এ সম্মেলনের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।