ঢাকাThursday , 16 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদে ‘হটকেক’ মার্সেলের টেম্পারড গ্লাস ডোর ফ্রিজ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহা বা কোরবানির ঈদ ক’দিন পরেই। এবারের ঈদে ৭৬ মডেলের ফ্রিজ বাজারে ছেড়েছে দেশীয় ব্র্যান্ড মার্সেল। এর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে টেম্পারড গ্লাস ডোরে তৈরি ১৬ মডেলের ফ্রস্ট ফ্রিজ। চোখ ধাঁধানো ডিজাইন ও উচ্চ গুণগত মানসম্পন্ন হওয়ায় সারা দেশে ব্যাপক চলছে ফ্রিজগুলো। বলা চলে, ঈদবাজারে হটকেকে পরিণত হয়েছে মার্সেলের গ্লাস ডোর রেফ্রিজারেটর।
এছাড়া, মার্সেলের ৫০-৫০ মডেলের (নরমাল ও ডিপ সমান আয়তনের) ফ্রিজও ভালো বিক্রি হচ্ছে। এবার ঈদ উপলক্ষে নতুন এসেছে মার্সেলের ১০ মডেলের ফ্রস্ট ও ডিপ ফ্রিজ।
কর্তৃপক্ষ জানায়, ঈদকে সামনে রেখে জুলাই ও আগস্ট মাসে ১ লাখ ফ্রিজ বিক্রির টার্গেট নিয়েছিল মার্সেল। যা গত বছরের একই সময়ের চেয়ে ৫২ শতাংশ বেশি। এরই মধ্যে টার্গেটের ৭৩ শতাংশ ফ্রিজ বিক্রি হয়েছে। বিক্রির বর্তমান ধারা অব্যাহত থাকলে ঈদে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফ্রিজ বিক্রি হবে বলে আশাবাদী তারা।
জানা গেছে, কোরবানির ঈদ উপলক্ষে ‘ঈদ আনন্দে মাতামাতি, মার্সেল দিচ্ছে নতুন গাড়ি’ এই স্লোগান নিয়ে জুলাই মাসের ২ তারিখ থেকে দেশব্যাপী ঈদ মেগা ডিজিটাল ক্যাম্পেইন শুরু করেছে মার্সেল। এর আওতায় প্রতিবার মার্সেল ফ্রিজ কিনে রেজিস্ট্রেশন করলেই ক্রেতারা নতুন গাড়ি, মোটরসাইকেল, ফ্রিজ, টিভি, এসিসহ অসংখ্য পণ্য উপহার পাচ্ছেন। পাচ্ছেন নিশ্চিত ক্যাশব্যাকও। ক্রেতারা এসব সুবিধা পাবেন কোরবানির ঈদ পর্যন্ত।
মেগা ক্যাম্পেইনের আওতায় চলতি মাসের ২ তারিখে মার্সেল ফ্রিজ কিনে ব্র্যান্ড নিউ গাড়ি পেয়েছেন মেহেরপুরের গৃহিণী রোকসানা খাতুন। উপহার পাওয়ার পরের দিনেই তার হাতে তুলে দেওয়া হয় নতুন গাড়ির চাবি।
মার্সেলের হেড অব সেলস ড. সাখাওয়াৎ হোসেন বলেন, সাধারণ প্রয়োজনের পাশাপাশি কোরবানির গোস্ত সংরক্ষণের জন্য প্রতিবছরই ঈদুল আজহায় দেশে ফ্রিজের বাড়তি চাহিদা তৈরি হয়। এই বাড়তি চাহিদা পূরণে রোজার পরপরই ব্যাপক প্রস্তুতি নিয়েছেন তারা। এরইমধ্যে গত মাসে (জুলাই) বিক্রি হয়েছে ৫১ হাজার ফ্রিজ। চলতি মাসের ৯ তারিখ পর্যন্ত বিক্রি হয়েছে প্রায় ২২ হাজার। কোরবানি ঈদের আগমুহূর্তে বিক্রি আরো বাড়বে। সব দিক বিবেচনায় এই ঈদে গ্রাহকদের কাছ থেকে আশানূরূপ সাড়া পেয়েছেন তারা।