ঢাকাWednesday , 15 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উয়েফার বর্ষসেরা গোলের সংক্ষিপ্ত তালিকায় রোনালদোর সেই গোলটি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে সেদিন মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস। ৬৪ মিনিটের সময় জুভেন্টাসের ডি বক্সের মধ্যে লাফিয়ে উঠে বাইসাইকেল কিক নেন ক্রিস্টিয়ানো রোনালদো। জিয়ানলুইজি বুফন তার জায়গা থেকে নড়ার সুযোগ পাননি। বলটি গিয়ে জালে আশ্রয় নেয়। দুর্দান্ত সেই গোলটি এখনো চোখে লেগে আছে দর্শকদের।
সেই গোলটিকে উয়েফা কিভাবে তাদের বর্ষসেরা গোলের তালিকায় স্থান না দিয়ে পারে? আজ মঙ্গলবার উয়েফার বর্ষসেরা গোলের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে রোনালদোর সেই গোলটিও স্থান পেয়েছে। তার পাশাপাশি ম্যানচেস্টার সিটির বিপক্ষে অসাধারণ ভলিতে ফরাসি ক্লাব লায়নের ফুটবলার লুসি ব্রোঞ্জির করা গোলটিও স্থান পেয়েছে।
তবে রোনালদোর গোলটি সংক্ষিপ্ত তালিকায় স্থান পেলেও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লিভারপুলের বিপক্ষে গ্যারেথ বেলের করা বাইসাইকেল গোলটি স্থান পায়নি। ১১টি গোলের তালিকায় স্থান হয়নি বেলের গোলটির।