ঢাকাWednesday , 15 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্পেনকে বিদায় বললেন সিলভাও

Link Copied!

স্পোর্টস ডেস্ক : জেরার্ড পিকের পর স্পেন জাতীয় দল থেকে অবসর নিলেন ডেভিড সিলভা। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার। ২০০৬ সালে অভিষেকের পর সিলভা জাতীয় দলের হয়ে খেলেছেন ১২৫ ম্যাচ। জিতেছেন ২০১০ বিশ্বকাপ এবং ২০০৮ ও ২০১২ ইউরো চ্যাম্পিয়নশিপ। ছিলেন রাশিয়ায় এবারের বিশ্বকাপেও।
লা রোজাদের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে নিজের অর্জনে ‘দারুণ গর্বিত’ সিলভা। জানিয়েছেন, এটা তার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। সিলভা সামাজিক যোগাযোগমাধ্যমে সোমবার বিদায় বার্তায় লিখেছেন, ‘স্পেনের হয়েই ক্যারিয়ারের সবচেয়ে গর্বের মুহূর্তগুলো কাটিয়েছি আমি। সেই আনন্দ আর আবেগ সঙ্গী করেই এই সময়টার ইতি টানছি।’