ঢাকাMonday , 13 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চ্যাম্পিয়নের মতোই শুরু ‘চ্যাম্পিয়ন’ সিটির

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। গত মৌসুমে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেই শিরোপা জিতেছিল তারা। নতুন মৌসুমের শুরুতেও নিজেদের রাজত্ব বজায় রাখলো পেপ গার্দিওলার দল।
আর্সেনালের ঘরের মাঠে এমিরেটস স্টেডিয়ামে চ্যাম্পিয়নের মতো খেলেই আর্সেনালকে ২-০ গোলে হারিয়েছে ম্যান সিটি। সিটিজেনদের হয়ে গোল দুইটি করেন রহিম স্টার্লিং ও বার্নার্দো সিলভা।
প্রতিপক্ষের মাঠে অতিথি হয়ে খেলতে গেলেও ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন সার্জিও আগুয়েরো-রিয়াদ মাহরেজরা। ১৪তম মিনিটে ম্যাচের প্রথম গোলটি করে রহিম স্টার্লিং। ফরাসি ডিফেন্ডার বেনজামা ম্যাডির পাস থেকে গোল করেন ইংলিশ এই ফরোয়ার্ড।
দ্বিতীয় গোলটি পেতে ম্যাচের ৬৪তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় সিটিজেনদের। আবারো গোল বানানোর ভূমিকা পালন করেন ম্যাডি। এবার গোল করেন বার্নার্দো সিলভা। ২-০ গোলের সহজ জয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।