ঢাকাMonday , 13 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেশা ও জুয়ার বিপরীতে সালমার ভালোবাসা

Link Copied!

মিতু ও সুপ্ত

বিনোদন প্রতিবেদক : নেশা ও জুয়া প্রলয়ঙ্করি সমস্যা। এগুলোর কবলে পড়ে সুন্দর পরিবার শেষ হয়ে যেতে পারে। কিন্তু ভালোবাসা দিয়ে সহজেই আসক্তদের ফিরিয়ে আনা সম্ভব- ঠিক এমন ভাবনা এবার দেখা যাবে গানের ভিডিওতে।
ঈদ উপলক্ষে আসছে লোকগান ‘কালা রে’। আর এটি গেয়েছেন কণ্ঠশিল্পী সালমা।

গানের কথা লিখেছেন সোহেল মাসুদ, সুর করেছেন অভি আকাশ আর সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু। আর এর ভিডিওতে ফুটে উঠেছে পুরো বিষয়টি। গান প্রসঙ্গে সালমা বলেন, ‘খুব সুন্দর একটি গান হয়েছে। এটি মানুষের অন্তরে দাগ কাটতে পারবে বলে আশা করি। মূলত এটা প্রেমের গান। পাশাপাশি জনসচেতনতামূলক ভিডিও থাকবে।’
গানটির ভিডিও নির্মাণ করেছে তরুণ নির্মাতা সোহেল রানা বয়াতি। সোহেল রানা বলেন, ‘নেশা ও জুয়া আমাদের দেশে ভয়াবহ সমস্যা। তার বিপরীতে আছে ভালোবাসা। ভালোবাসা দিয়েই আসক্তদের ফিরিয়ে আনা সম্ভব। ভিডিওটির গল্পে আমি এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি।’
এতে অভিনয় করেছেন জাহারা মিতু ও সবুজ আশরাফ সুপ্ত। রেইন মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও আগামী ১৬ আগস্ট মুক্তি পাবে।