ঢাকাMonday , 13 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিজয়ের হাত ধরে তামিল সিনেমায় কিয়ারা?

Link Copied!

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয়। পরিচালক অ্যাটলি কুমারের সঙ্গে ‘থেরি’ ও ‘মের্শাল’ সিনেমায় কাজ করেন বিজয়। এ সিনেমা দুটির সাফল্যের পর তৃতীয়বারের মতো ‘থালাপাতি ৬৩’ সিনেমায় একসঙ্গে কাজ করতে যাচ্ছেন বিজয়-অ্যাটলি।
এদিকে অভিনেত্রী কিয়ারা আদভানিকে মহেশ বাবু অভিনীত ‘ভারত আনে নেনু’ সিনেমায় দেখা গেছে। ‘থালাপাতি ৬৩’ সিনেমায় বিজয়ের সঙ্গে কিয়ারাও অভিনয় করবেন। সবকিছু ঠিক থাকলে এ সিনেমার মাধ্যমে তামিল সিনেমায় অভিষেক হবে কিয়ারার। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘থালাপাতি ৬৩’ সিনেমার পরিচালক অ্যাটলি কুমার কিয়ারার সঙ্গে কথা বলেছেন। পরিচালক কিয়ারাকে নিতে খুবই আগ্রহী। খুব শিগগির সিনেমাটির শুটিং শুরু হবে। যদিও এ বিষয়ে পরিচালক কিংবা কিয়ারা কেউ-ই আনুষ্ঠানিক ঘোষণা দেননি। এ জি এস এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হবে সিনেমাটি।
কাজের দিক থেকে ‘সরকার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন বিজয়। এতে কৃতি সুরেশও অভিনয় করছেন। এ আর মুরুগাদোস পরিচালিত এ সিনেমাটি আগামী নভেম্বরে মুক্তির কথা রয়েছে। অন্যদিকে কিয়ারা ‘কলঙ্ক’ ও নাম ঠিক না হওয়া একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ দুটি সিনেমাই আগামী বছর মুক্তি পাবে।