ঢাকাMonday , 13 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদে গান নিয়ে ফিরছেন ইভা রহমান

Link Copied!

বিনোদন প্রতিবেদক : এই ঈদে ইভা রহমান হাজির হচ্ছেন ‘মনের রঙে রাঙাবো’ শিরোনামের গানের অনুষ্ঠান নিয়ে। অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন রাত সাড়ে ১০ টায়। শিল্পী ইভা রহমানের গাওয়া গান নিয়ে এ পর্যন্ত ২৪টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। এসব অ্যালবাম থেকেই বাছাই করা হয়েছে গানগুলো। আর গানগুলো চিত্রায়িত হয়েছে দেশে এবং দেশের বাইরের মনোরম সব লোকেশনে।
এবারের অনুষ্ঠানের গানগুলো নির্বাচন করা হয়েছে মনের না বলা কথা, মন ভেসে যায়, মন জোনাকী, মনে পড়ে যায়, মনের যে কথা, মন আধার, মন থেকে দূরে নও, মন আমার, মন সাগড়ে ভাসি এবং মনের তুলিতে আঁকি অ্যালবাম থেকে।
অনুষ্ঠানে যেই গানগুলো প্রচার করা হবে এই গানগুলো হলো ‘অধিকার’, লুকোচুরি খেলায় মন, নীল খাম, কেন ভালোবাসোনা আমায়, দূরে যাবো চলে, তুমি আছো তাই আমি, সারি সারি আপেক্ষা, কিছু কিছু কথা বুকের, কিছু স্বপ্ন কখনো পূরণ হয়, মনের আঙ্গিনায়, কি যে ভালো লাগে, আমার কিছু কথা ছিলো, এই তো ছিল ভালো, উডু মেঘের ডানায় উড়োচিঠি।
গানগুলো লিখেছেন জাহিদ আকবর, সাজ্জাদ হুসাইন, শাহান কবন্ধ, ত্রীদেব রয়, রাজেশ ঘোষ, স্বপ্নীল, শামীম আহমেদ, শেখ রেজা শানু, গোপী রায় এবং প্রদীপ সাহা। সুর ও সংগীতায়োজন করেছেন আইয়ুব বাচ্চু, বাপ্পা মজুমদার, রাজেশ ঘোষ এবং মান্নান মোহাম্মদ।