ঢাকাSunday , 12 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিনারের নতুন গান ‘তুই তো আমার সব’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : এই জনপ্রিয় শিল্পীদের একজন মিনার রহমান। মিনার নামেই অধিক পরিচিত তিনি। একের পর এক গান গেয়ে নিজস্ব ধারার জন্য সঙ্গীত বোদ্ধাদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। সাধারণ শ্রোতাদেরও ভালোবাসা পাচ্ছেন সমান তালে। ঈদুল আযহা উপলক্ষ্যে নতুন গান নিয়ে হাজির হতে যাচ্ছেন মিনার। গানটির শিরোনাম ‘তুই আমার সব’।
‘তোর কাছে যেতে চাই হৃদয় মানে না বারণ, বৃষ্টির শহরে মেঘলা আমার এই মন’ এমন কথার গানটি লিখেছেন
আহমেদ রিজভী। গানটি সুর করেছেন নাজির মাহমুদ ও সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। ঈদের আগেই সাউন্ডটেক এর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা করা হবে।
আহমেদ রিজভী বলেন, ‘মিনার রহমান এ প্রজন্মের জনপ্রিয় রুচিশীল সঙ্গীত শিল্পী। ওর গলায় একটা নতুনত্ব আছে।আমর বেশ পছন্দের শিল্পী। আশা করি গানটি সবার মন কাড়বে।’
মিনার রহমান বলেন, ‘আহমেদ রিজভী আমার অনেক পছন্দের একজন গীতিকবি। আমি উনার ভীষণ ভক্ত। আহমেদ রিজভী নাজির মাহমুদ জুটির সাথে কাজ করে আমি বেশ আনন্দিত। অতীতের মতোই সবার ভালোবাসা ও দোয়া নিয়ে শুদ্ধ সঙ্গীত নিয়ে এগিয়ে যেতে চাই।’