ঢাকাSaturday , 11 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদে থাকছেন অপু বিশ্বাস

Link Copied!

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস প্রতি ঈদেই হাজির হন নতুন সিনেমা নিয়ে। গেল ঈদে মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘পাঙ্কু জামাই’ সিনেমাটি। ঈদুল আজহায় ঘটবে ব্যতিক্রম। অপু বিশ্বাস এই ঈদেও থাকছেন , তবে বড় পর্দায় না, ছোট পর্দায়। ছোট পর্দার একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকছেন তিনি।
জানা গেছে, ‘উৎসব আনন্দে প্রিয় মুখের সাথে’ নামের একটি ঈদ অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকছেন অপু বিশ্বাস। এতে আরও থাকবেন ফেরদৌস, নিপুণ ও নিরব। অনুষ্ঠানে তারকাদের শৈশব, এখনকার ঈদ এবং সিনেমা ক্যারিয়ার নিয়ে বিস্তারিত বিষয় উঠে আসবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ছোট পর্দার আরেক জনপ্রিয় মুখ মৌটুসি বিশ্বাস। সম্প্রতি অনুষ্ঠানটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। ঈদের দিন বিকাল পাঁচটায় বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলাভিশনের পর্দায় প্রচার হবে এটি।