ঢাকাThursday , 9 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিপিএলে খেলবেন না শহীদ আফ্রিদি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেট লিগ গুলাতে জনপ্রিয় একটি নাম শহীদ আফ্রিদি। তবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ২০১৮ আসরে দেখা যাবে না তাকে। হাঁটুর ইনজুরির কারণে সিপিএলের আসন্ন আসর থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন পাকিস্তানের প্রাক্তন এ তারকা অলরাউন্ডার। সিপিএলে না খেলার কথা এক টুইট বার্তায় নিজেই জানিয়েছেন তিনি।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সবশেষ আসর চলাকালীন চোট পেয়েছিলেন আফ্রিদি। ওই চোটের কারণে পুনর্বাসনে রয়েছেন তিনি। তার পরিবর্তে জ্যামাইকা তালাওয়াস পাকিস্তানের আরেক অলরাউন্ডার ইমাদ ওয়াসিমকে দলে নিয়েছে।
পিএসএলে করাচি কিংসে খেলার সময় ইনজুরিতে পড়েছিলেন আফ্রিদি। পুনর্বাসন প্রক্রিয়া চলাকালীন কানাডিয়ান লিগ গ্লোবাল টি-টোয়েন্টিতে এডমনটন রয়েলসের হয়ে খেলেছিলেন তিনি। পাশাপাশি লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্ব একাদশের টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্বও দিয়েছিলেন। এর আগে ২০১৫ সালে সিপিএলের তৃতীয় আসরে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিওটসের হয়ে খেলেছিলেন আফ্রিদি।এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে ত্রিনবাগো নাইটরাইডার্সের মুখোমুখি হবে সেন্ট লুসিয়া স্টার্স।