ঢাকাFriday , 26 December 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চালক-পথচারীর কারণে দুর্ঘটনা বাড়ছে

Link Copied!

Obaidul-2পঞ্চগড় প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে নাটরের সড়ক দুর্ঘটনা ঘটেছে। চালক, পথচারী ও রাজনীতিকরা দিন দিন বেপরোয়া উয়ে উঠছে। এজন্য সড়ক দুর্ঘটনা বাড়ছে। তবে দুর্ঘটনা রোধে সরকার আন্তারিকভাবে কাজ করছে।’শুক্রবার সকালে পঞ্চগড় সড়ক ও জনপথ বিভাগের তেঁতুলিয়া-ঢাকা মহাসড়কের এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, ‘রংপুর অঞ্চলের বিভিন্ন সড়কের ৩৫টি স্থানকে দুর্ঘটনা কবলিত বলে চিহ্নিত করা হয়েছে। এজন্য সরকার আরও ৩৭ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ দিয়েছে।’ তিনি বলেন, ‘অতিরিক্ত পণ্য পরিবহনের কারণে বিভিন্ন সড়ক সময়ের আগেই নষ্ট হয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন এলাকায় এমন ১২টি ওজন নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে আরও হবে।’ওজন নিয়ন্ত্রণ কেন্দ্র উদ্বোধন শেষে তিনি ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে পঞ্চগড় ছেড়ে যান। উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, সাবেক সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই (এক্সেস টুইনফরমেশন) কর্মকর্তা নাইমুজ্জামান মুক্তা, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন, পুলিশ সুপার আবুল কালাম আজাদ, সওজ এর নির্বাহী প্রকৌশলী মোমেনুল ইসলাম মৃধা, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নুরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।