ঢাকাWednesday , 8 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লর্ডস টেস্টে খেলতে পারছেন না বুমরাহ

Link Copied!

স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্ট। এই টেস্ট খেলতে পারছেন না ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ।
আঙ্গুলের ইনজুরিতে ভুগছেন তিনি। তবে ইনজুরি থেকে সেরে উঠে অনুশীলন করছিলেন। লর্ডস টেস্টে খেলার জন্য তিনি প্রস্তুত ছিলেন। কিন্তু টিম ম্যানেজমেন্ট তাকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না। তাই লর্ডস টেস্টে খেলা হচ্ছে না তরুণ এই পেসারের।
বুমরাহর বিষয়ে ভারতের বোলিং কোচ ভারত অরুণ বলেন, ‘বুমরাহ বোলিং করতে পুরোপুরি ফিট। কিন্তু তাকে এখনই দলে নেওয়াটা একটু বেশিই তাড়াতাড়ি হয়ে যায়। এখন সে মাঠে নামলে আঙ্গুলে ব্যান্ড-এইড/প্লাস্টার করে নামতে হবে। পরিস্থিতি বিবেচনায় তাকে আরো কিছুদিন বিশ্রাম দেওয়া উচিত।’
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বোলিং করার সময় আঙ্গুলের ইনজুরিতে পড়েন। অবশ্য এই ইনজুরি ছিল যে হাতে বোলিং করেন না সেই হাতে। সুতরাং লর্ডস টেস্টে তার খেলতে খুব একটা সমস্যা ছিল না। এই ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে খেলতে পারেননি তিনি। তবে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম তিন টেস্টের স্কোয়াডে প্রাথমিকভাবে রাখা হয়েছে তাকে।