ঢাকাWednesday , 8 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইরফান-ফারিয়ার ‘রঙিন খাম’

Link Copied!

বিনোদন ডেস্ক : রূপা রিফাতের জন্য প্রত্যেকদিন ছাদে নীল খামে ভরে চিঠি রেখে আসে। কিন্তু রিফাত বুঝতে পারে না চিঠিটা কে দিয়ে যায়। অজানা কাউকে নিয়ে রিফাতের মনে আগ্রহ তৈরি হতে থাকে। রিফাত চিঠির ওপারের মানবীকে খোঁজার চেষ্টা করে কিন্তু খুঁজে পায় না। অজানা মানবী যাতে তার সঙ্গে দেখা করে তা চিঠির মাধ্যমে জানায় রিফাত।
একদিন রূপা অজানা-অচেনা মেয়ে হিসেবে দেখা করতে যায়। কিছুক্ষণ তারা হেঁটে বেড়ায়, কথা বলে। এরপর রূপা জানায়, রিফাত যে মেয়েকে খুঁজছে রূপা সে নয়। রিফাত তার নির্বুদ্ধিতার জন্য লজ্জা পায়, সরি বলে। এ সময় রিফাত প্রতিজ্ঞা করে, আর ওই মেয়ের চিঠির ব্যাপারে গুরুত্ব দেবে না সে। তাকে বোকা বানানো হচ্ছে ভেবে নেয়। তারপর নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় গল্প।
এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘রঙিন খাম’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সজীব মাহমুদ। নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও শবনম ফারিয়া।
সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে নাটকটি প্রচারিত হবে।