ঢাকাWednesday , 8 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হুয়াওয়ের ফোরজি ওয়াই-ফাই রাউটার

Link Copied!

প্রযুক্তি ডেস্ক : বিশ্বখ্যাত হুয়াওয়ে ব্র্যান্ডের নতুন মডেলের ফোরজি মোবাইল ওয়াই-ফাই রাউটার এখন দেশের বাজারে পাওয়া যাচ্ছে। সহজে বহনে উপযোগী ও আকর্ষণীয় ডিজাইনের এই মোবাইল ওয়াই-ফাই রাউটারের মাধ্যমে সর্বোচ্চ ১০টি ইন্টারনেট সংযোগ স্থাপন করা যাবে।
অত্যাধুনিক ফোরজি ফিচার সম্বলিত এই মোবাইল ওয়াই-ফাই রাউটারে ডাউনলোড ও আপলোড স্পিড যথাক্রমে ১৫০এমবিপিএস ও ৫০এমবিপিএস। রয়েছে ১৫০০এমএএইচ ব্যাটারি, যা ৪ ঘণ্টা পর্যন্ত ব্যবহারের সুবিধা দেবে।
উইন্ডোজ ও ম্যাক অপারেটিং সিস্টেমেও এটি ব্যবহার করা যাবে। হুয়াওয়ে ‘ই৫৫৭৩সি’ মডেলের নতুন এই মোবাইল ওয়াই-ফাই রাউটারে আরো রয়েছে ওয়াইফাই ৮০২.১১, ২×২ মিমো, ওয়াইফাই ২.৪জি/৫৪, ওয়াইফাই অফ লোড এর মতো আকর্ষণীয় সব ফিচার।
পণ্যাটি হুয়াওয়ের সকল ব্র্যান্ডশপ ছাড়াও ইউসিসির নির্ধারিত ডিলার প্রতিষ্ঠানে পাওয়া যাবে। আরো জানতে ভিজিট : www.ucc-bd.com।