ঢাকাTuesday , 7 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিএমপি কমিশনারসহ চারজনের সচিব পদে পদোন্নতি

Link Copied!

(বাঁ থেকে) শেখ হিমায়েত হোসেন, মোহাম্মদ নাজিবুর রহমান, বেনজীর আহমেদ ও মো. আছাদুজ্জামান মিয়া

নিজস্ব প্রতিবেদক : সিআইডির অতিরিক্ত আইজি, সারদা রাজশাহীর প্রিন্সিপাল, র‌্যাবের মহাপরিচালক ও ডিএমপি কমিশনারকে সচিব পদমর্যাদা দিয়ে পদোন্নতি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-৩ এর সিনিয়র সহকারী সচিব মো. কামরুল আহসান তালুকদার স্বাক্ষরিত এক আদেশে গতকাল সোমবার এ পদোন্নতি প্রদান করা হয়।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- সিআইডির অতিরিক্ত আইজি শেখ হিমায়েত হোসেন, সারদা রাজশাহীর প্রিন্সিপ্যাল (অতিরিক্ত আইজি) মোহাম্মদ নাজিবুর রহমান, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ও ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক গ্রেড-২ পদের বিপরীতে গ্রেড-১ এর ৪টি অস্থায়ী সুপার নিউমারারি পদ সৃজন করা হয়েছে। আর এই পদে পুলিশের চারজন কর্মকর্তাকে পদোন্নতি প্রদান করা হয়েছে।