ঢাকাMonday , 6 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৬ বছরের আক্ষেপ ঘুচল বাংলাদেশের

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ওয়ানডে সিরিজ জিতে ঘুচেছিল ৯ বছরের অপেক্ষা। এবার আরেকটি অপূর্ণতা ঘুচল বাংলাদেশের। ৬ বছর পর বিদেশের মাটিতে জিতল দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ। ফ্লোরিডার লডারহিলে শেষ টি-টোয়েন্টিতে আজ ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজকে ১৯ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচের সিরিজ বাংলাদেশ জিতেছে ২-১ ব্যবধানে।
অথচ সেন্ট কিটসে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সামনে স্রেফ উড়ে গিয়েছিল বাংলাদেশ। মার্কিন মুলুকে গিয়ে বদলে গেল বাংলাদেশ দলও। লডারহিলে টানা দুই ম্যাচ জিতে সিরিজও নিজেদের করে নিল। বাংলাদেশ সবশেষ দেশের বাইরে দ্বিপক্ষীয় টোয়েন্টি সিরিজ জিতেছিল ২০১২ সালে। আয়ারল্যান্ডে আইরিশদের ৩-০ তে হোয়াইটওয়াশ করেছিল।
এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে। যেটি ৯ বছর পর বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জয়।