ঢাকাMonday , 6 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগুয়েরোর জোড়া গোলে সিটির শিরোপা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে তিনি জ্বলে উঠতে পারেননি। ক্লাব ফুটবলে ফিরতেই স্বরূপে সার্জিও আগুয়েরো। আর্জেন্টাইন এই স্ট্রাইকারের জোড়া গোলে চেলসিকে ২-০ ব্যবধানে হারিয়ে কমিউনিটি শিল্ডের শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। এই ম্যাচে দুই গোল করার পথে প্রথম খেলোয়াড় হিসেবে ম্যানচেস্টার সিটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে দুইশ গোলের মাইলফলক ছুঁয়েছেন আগুয়েরো।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রোববার ১৩তম মিনিটে করা প্রথম গোলটি সিটির হয়ে আগুয়েরোর ২০০তম। বিরতির পর ৫৮ মিনিটে জোড়া গোল পূর্ণ করেন ৩০ বছর বয়সি আর্জেন্টাইন স্ট্রাইকার। ওয়েম্বলিতে সিটির হয়ে আগুয়েরোর গোল হলো পাঁচটি, যা অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে বেশি। সিটির হয়ে তার ২০১ গোলের ১০টি চেলসির বিপক্ষে। এর চেয়ে বেশি গোল করেছেন শুধু নিউক্যাসলের বিপক্ষে- ১৪টি।
২০১২ সালের পর প্রথমবারের মতো কমিউনিটি শিল্ডের শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি। সেবারও তারা চেলসিকেই হারিয়েছিল ৩-২ গোলে। সব মিলিয়ে প্রতিযোগিতায় এটি তাদের পঞ্চম শিরোপা। এ ছাড়া গত পাঁচ বছরে এই প্রথম প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল কমিউনিটি শিল্ড জিতল। সর্বশেষ ২০১৩ সালে এই কৃতিত্ব দেখিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড।