ঢাকাMonday , 6 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আলোকচিত্রী শহিদুলকে তুলে নেওয়ার অভিযোগ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দৃক গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক ও বিখ্যাত আলোকচিত্রী শহীদুল আলমকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। রোববার রাতে ধানমন্ডির বাসা থেকে তাকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়। শহীদুল আলমের পরিবার থেকে বলা হয়, ডিবি পুলিশের একটি দল তাকে তুলে নিয়ে গেছে।
দৃক গ্যালারির জেনারেল ম্যানেজার এএসএম রেজাউর রহমান সাংবাদিকদের বলেন, ‘শহীদুল আলম ধানমন্ডির ৯ নম্বর সড়কের ৩২ নম্বর বাসায় থাকেন। রোববার রাত ১০টার দিকে একটি হাইএস মাইক্রোবাসে কয়েকজন যুবক তার বাসায় আসেন। এরপর তারা বাসা থেকে জোরপূর্বক শহীদুল আলমকে নিয়ে যান। ধানমন্ডি থানায় অপহরণের মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে অভিযোগ হিসেবে গ্রহণ করেছে। তারা বাসার সিসিটিভির ফুটেজও নিয়ে গেছে।’
এ বিষয়ে নিশ্চিত হতে রোববার রাতে ডিএমপির উপপুলিশ কমিশনার মো. মাসুদুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) আব্দুল বাতেন বার্তা সংস্থা ইউএনবিকে বলেছেন, ‘শহীদুল আলমকে তার ধানমন্ডির বাসা থেকে ডিবি পুলিশের একটি দল আটক করেছে। শিক্ষার্থীদের চলমান বিক্ষোভ নিয়ে ফেসবুকে দেওয়া একটি পোস্ট নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।’