ঢাকাSunday , 5 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিছিয়ে পড়েও জুভেন্টাসকে হারাল রিয়াল

Link Copied!

স্পোর্টস ডেস্ক : প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে প্রথম জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। পিছিয়ে পড়েও জুভেন্টাসকে ৩-১ গোলে হারিয়েছে জুলেন লোপতেগুইয়ের দল।
রিয়ালের জয়ের নায়ক মার্কো অ্যাসেনসিও। জোড়া গোল করেছেন এই স্প্যানিশ মিডফিল্ডার। ২৫ গজ দূর থেকে দারুণ একটি গোল করেছেন ওয়েলস তারকা গ্যারেথ বেল।
যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের ফেডেক্সফিল্ড স্টেডিয়ামে স্থানীয় সময় শনিবার রাতে ম্যাচের দ্বাদশ মিনিটে দানি কারবাহালের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়েছিল রিয়াল। ৩৯ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান বেল। ডি বক্সের বাইরে থেকে বুলেটগতির শটে বল জালে পাঠান ওয়েলস ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে রিয়ালের জয় নিশ্চিত করেন অ্যাসেনসিও। ৪৭ থেকে ৫৬, নয় মিনিটের মধ্যে দুই গোল করেন স্প্যানিশ মিডফিল্ডার।
৭ আগস্ট নিজেদের তৃতীয় ম্যাচে রোমার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এর আগে প্রথম ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে তারা ২-১ গোলে হেরেছিল।