ঢাকাSunday , 5 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাউকে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : চলমান আন্দোলন সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ধৈর্য্য ধরে আছি এর মানে এই না যে, যা হচ্ছে সব সময় তা দেখেই যাবো। ধৈর্য্যের বাঁধ ভেঙে গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। রোববার গুলিস্তানে জিরো পয়েন্টে দুপুরে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‌সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই অপপ্রচার করছে। একজন অভিনেত্রী তার অভিনয় দেখিয়ে পুরো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করেছে। যেটা সে করতে পারে না। শিক্ষার্থীদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তাদের দাবি সম্পর্কে জানতে চেয়েছি। তাদের ৯ দফার সবগুলোই পূরণ করা হয়েছে। তবুও কেন তারা রাস্তা ছাড়ছে না।
বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর ভাইরাল ফোন রেকর্ড সম্পর্কে মন্ত্রী বলেন, একজন দায়িত্বশীল নেতা, ঢাকায় মানুষ নামতে বলে। তার উদ্দেশ্য যে ভালো ছিল না, আমরা বুঝতে পেরেছি। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করেন এবং সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।