ঢাকাSunday , 5 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে আজও শিক্ষার্থীদের অবস্থান

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনের অষ্টম দিনেও শিক্ষার্থীরা রাজপথে নেমেছেন। রোববার সকালের দিকে শিক্ষার্থীরা সংখ্যায় কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের হার আরো বেড়েছে।
শিক্ষার্থীরা বলছেন, সুষ্ঠু ও নিরাপদ সড়কের দাবিতে তারা যে নয় দফা দাবি তুলেছেন তা আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন। পাশাপাশি শনিবার দুপুর থেকে বিকেলে পর্যন্ত ঢাকার জিগাতলায়-সিটি কলেজ-সায়েন্সল্যাব এলাকায় একদল যুবক যে তাদের ওপর হামলা চালিয়েছিল তারও প্রতিবাদ জানাচ্ছেন আজ।
আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীরা অবস্থান নিচ্ছেন। তবে অন্য দিনগুলোর চেয়ে আজ শিক্ষার্থীদের সংখ্যা কম দেখা গেছে।
ধানমন্ডি, সায়েন্সল্যাব, জিগাতলা, শাহবাগ, রামপুরা, বাড্ডায় প্রেসক্লাবসহ বিভিন্ন এলাকায় শান্তিপূর্ণ অবস্থায় সাধারণ শিক্ষার্থীদের সকাল থেকেই বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। ফলে ওসব এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।
শাহবাগ মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিক্যাল, ঢাকা সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ কলেজসহ বেশ কয়েকটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জমায়েত হয়েছে।
সকাল ১১টা থেকে তারা শাহবাগ মোড়ে জমায়েত হতে থাকে। শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ায় কাটাবন সড়ক, এলিফ্যান্ট রোড, মৎস্য ভবন সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে শাহবাগে শিক্ষার্থীদের অবস্থানের কারণে ব্যারিকেড বসিয়েছে পুলিশ।
রামপুরার আফতাব নগর ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে, বনশ্রী ওভারব্রিজ এলাকায় রামপুরা-বাড্ডা সড়ক অবরোধ করছেন শিক্ষার্থীরা। এতে রামপুরা-বাড্ডা সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
এদিকে দুপুর ১টার কিছু পরে জিগাতলা এলাকায় পুলিশ ও আন্দোলরত শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গত ২৯ জুলাই জাবালে নূরের দুটি বাসের রেষারেষির মধ্যে একটি বাস বিমানবন্দর সড়কের এমইএস এলাকায় রাস্তার পাশে দাঁড়ানো একদল শিক্ষার্থীর ওপর উঠে যায়। তাতে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হলে তাদের সহপাঠীরা সড়ক অবরোধ করেন।