ঢাকাSunday , 5 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২৯ ব্যক্তি ও নিউজ পোর্টালের বিরুদ্ধে মামলা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : চলমান ছাত্র আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে ২৯ ব্যক্তি ও নিউজ পোর্টালের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় এ মামলা করা হয়। রোববার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার মাসুদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সাইবার ক্রাইম ইউনিটের সহকারী উপপরিদর্শক (এএসআই) ইয়াসিন মিয়া বাদী হয়ে এ মামলা করেন। ২৯ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী ও অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে উসকানির অভিযোগ আনা হয়েছে। তদন্তের পরই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
রমনা থানার এজাহারে অভিযোগ করা হয়, সন্দেহভাজন ব্যক্তি ও নিউজ পোর্টালগুলো উসকানিমূলক ছবি, ভিডিও ও লেখা পোস্ট করে ছাত্রদের আন্দোলনকে উসকে দিয়েছে।