ঢাকাSaturday , 4 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

“মাদকের আগ্রাসন: সামাজিক দায়বদ্ধতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস-২০১৮ উপলক্ষে এন্ট্রি ড্রাগ সোসাইটির উদ্যোগে আজ ০৪-০৮-২০১৮ ইং তারিখ সকালে ঢাকায় “মাদকের আগ্রাসন: সামাজিক দায়বদ্ধতা” শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক পাঞ্জেরী পত্রিকার নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রেস কনসালটেন্ট তালুকদার রুমী। অনুষ্ঠানে তিনি বলেন, মাদক সেবনের ফলে একজন মানুষ নানা রোগে আক্রান্ত হতে পারে। তিনি মাদকের কুফল সম্পর্কে বলেন, মাদক সেবনের ফলে একজন সুস্থ মানুষ তার স্বাভাবিক কাজকর্মে গতি হারিয়ে ফেলতে পারেন। ক্যান্সার, লিভার ক্যান্সার, লিভার সিরোসিস, মানসিক ভারসাম্যহীনতা, স্নায়ুতন্ত্রে আঘাত, হার্টের সমস্যা, পারিবারিক কলহ, আর্থিক অপচয়সহ নানা জটিলতা সৃষ্টি হতে পারে। তিনি সরকারের পাশাপাশি সামাজিক সচেতনতার উপর জোর দেন।
সাংবাদিকদের অধিকার রক্ষায় বিশেষ অবদানের জন্য সাংবাদিক তালুকদার রুমীকে এই অনুষ্ঠানে মাদক বিরোধী Award প্রদান করা হয়।