স্পোর্টস ডেস্ক : সদ্য শেষ হওয়া রাশিয়া বিশ্বকাপে ভিডিও অ্যাসিসটেন্ট রেফারির(ভিএআর) প্রয়োগ দেখেছে ফুটবল প্রেমিরা। এর আগে উয়েফাতেও এই প্রযুক্তি ব্যবহারের কথা বলেছিলেন একজন। তিনি উয়েফার রেফারি প্রধান পায়ারলুইগি কলিনা।
তবে উয়েফার এ দায়িত্ব থেকে এবার সরে দাঁড়িয়েছেন ‘ন্যাড়া মাথার ভ্রুহীন’প্রাক্তন এ ফুটবল রেফারি। দীর্ঘ আট বছর দায়িত্ব সামলানোর পর ব্যক্তিগত কারণ দেখিয়ে উয়েফার রেফারি প্রধানের পদ ছেড়েছেন তিনি। উয়েফার পরিচালনা পরিষদের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
উয়েফা ছাড়াও বিশ্বফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার রেফারিং কমিটির প্রধানও কালিনা। উয়েফা ভিএআর প্রযুক্তি আসন্ন চ্যাম্পিয়নস লিগে ব্যবহারের বিপক্ষে। তবে এই সংস্থার সভাপতি অ্যালেকজান্ডার কেফেরিন মনে করেন, নতুন এই প্রযুক্তির আর উন্নয়ন দরকার। উয়েফা ভিএআর না ব্যবহার করার সিদ্ধান্তের কারণে কলিনা তার পদ ছেড়েছেন কি তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ইউরোপীয়ন শ্রেষ্ঠত্বের লড়াই চ্যাম্পিয়নস লিগ ১৯৯৯ সাল এবং ২০০২ বিশ্বকাপের ফাইনালে রেফারির দায়িত্ব পালন করেন কালিনা। ২০০৫ সালে এ দায়িত্ব থেকে থেকে অবসর নেন ইতালিয়ান এ প্রাক্তন রেফারি। এরপর থেকেই রেফারিংয়ের উন্নয়নে কাজ করে চলছেন তিনি। উয়েফা জানিয়েছেন কালিনার স্থলাভিষিক্ত হবেন তার প্রতিদ্বন্দ্বী আরেক ইতালিয়ান রেফারি রবার্তো রোসেত্তি।

