ঢাকাSaturday , 4 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেল অব দ্য সেঞ্চুরি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : তরুণ প্রতিভাবান নেইমারকে ধরে রাখতে ২২২ মিলিয়ন ইউরোর আকাশসম ট্রান্সফার ফি বেঁধে দিয়েছিল বার্সেলোনা। কে জানতো আরবীয় ধনকুবেরদের মালিকানাধীন ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই এত উঁচুতে উঠেও নেইমারকে লুফে নেবে।
২০১৭ সালের ঠিক আজকের এই দিনে বার্সা ভক্তদের কাঁদিয়ে পিএসজিতে পাড়ি দিয়েছিলেন নেইমার। তার ক্লাব ছাড়ায় লিওনেল মেসি ও লুইস সুয়ারেজকে নিয়ে গড়া বিশ্বের সবচেয়ে শক্তিশালী আক্রমণ ত্রয়ী ‘এমএসএন’ ভেঙে যায়। এমন অবিশ্বাস্য ট্রান্সফার ফিতে নেইমারকে পিএসজি তুলে নেবে সেটা বার্সা ভক্তদের ধারনার বাইরে ছিল।
নতুন মৌসুম শুরুর আগে আবারও শুরু হয়েছে খেলোয়াড়দের দলবদলের মৌসুম। আর এই ট্রান্সফার উইন্ডো চলাকালীন সময়ে এক বছর আগের আজকের দিনে নেইমারের আলোচিত ট্রান্সফার নিয়ে কথা উঠেছে। স্প্যানিশ ফুটবল বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট মার্কা নেইমারের এই দলবদলকে ‘সেল অব দ্য সেঞ্চুরি’ নামে আখ্যায়িত করেছে।
নেইমার ক্লাব ছাড়ায় তার অভাব শুরুতে কিছুটা বোধ করেছিল বার্সেলোনা। নেইমারহীন কাতালান ক্লাবটি চ্যাম্পিয়নস লিগ গত মৌসুমে ভালো কিছু না পেলেও লিগ শিরোপা ঘরে তুলেছিল।