ঢাকাSaturday , 4 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীরা বুঝিয়েছে আইন কীভাবে মানতে হয়

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আইন কমিশনের চেয়ারম্যান এ বি এম খায়রুল হক বলেছেন, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বুঝিয়ে দিয়েছে আইন কীভাবে মানতে হয়, এখন বাকি কাজটা বড়দের। তবে রোদ-বৃষ্টিতে আর কষ্ট না করে শিক্ষার্থীদের ঘরে ফেরা উচিত বলেও তিনি মন্তব্য করেন।
শনিবার ধানমন্ডিতে তার নিজ বাস ভবনে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। খায়রুল হক বলেন, দ্রুত আইন সংস্কার করে তার যথাযথ প্রয়োগের দাবি জানাই। একইসঙ্গে গাড়িতে গতি নিয়ন্ত্রক যন্ত্র বসানো, যত্রতত্র যাত্রী ওঠা-নামা বন্ধ এবং চালকের লাইসেন্স থাকা বাধ্যতামূক করারও দাবি জানাচ্ছি।
প্রাক্তন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক আরো বলেন, সড়ক দুর্ঘটনা রোধে বিদ্যমান যে আইনগুলো আছে সেসব আইন বাস্তবায়ন হয় না। এ কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে এবং পরিস্থিতির উন্নতি হয় না।