ঢাকাFriday , 3 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একসঙ্গে ছুটি কাটাচ্ছেন রণবীর-দীপিকা

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। বলিপাড়ায় গুঞ্জন উঠেছে-আগামী নভেম্বরে গাঁটছড়া বাঁধছেন এই জুটি। যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি তারা।
বিয়ের গুঞ্জনের মধ্যেই একসঙ্গে ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গেছেন রণবীর-দীপিকা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, একসঙ্গে ফ্লোরিডার একটি বিনোদন পার্কে ঘুরে বেড়াচ্ছেন তারা। শুধু তাই নয়, এ জুটির সঙ্গে দীপিকার বোন আনিশা পাড়ুকোনও রয়েছেন।
এদিকে একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, এ জুটি কেনাকাটার জন্য সেখানে গিয়েছেন। এর ফাঁকেই ঘুরতে বেড়িয়েছিলেন তারা।
গুঞ্জন শোনা যাচ্ছে, আগামী ১০ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন রণবীর-দীপিকা। ভারতের বেঙ্গালুরু ও মুম্বাইয়ে হবে বিবাহোত্তর সংবর্ধনা। কয়েকদিন আগে পরিবারের সঙ্গে দীপিকাকে গহনা কিনতে দেখা যায়। এছাড়া সম্প্রতি একটি ফ্ল্যাট কিনেছেন রণবীর সিং। বিয়ের পর দীপিকাকে নিয়ে সেখানেই নাকি উঠছেন পদ্মাবত অভিনেতা।