ঢাকাFriday , 3 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পোর্তোতেই শেষ করতে চান ক্যাসিয়াস

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ২০১০ সালে স্পেনের হয়ে বিশ্বকাপ জেতা গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। স্বদেশি সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের জার্সিতে অসংখ্য শিরোপা জয়ের ইতিহাস রয়েছে তার।
অধিনায়ক হিসেবে রিয়াল মাদ্রিদের হয়ে লম্বা একটি ক্যারিয়ার শেষ করে বর্তমানে পোর্তোর হয়ে খেলছেন ক্যাসিয়াস। ক্যারিয়ার সায়াহ্নে এ ক্লাবটির প্রতি মায়f জন্মেছে তার। তাই পর্তুগাল এ ক্লাবটি থেকেই ক্যারিয়ারের ইতি টানতে চাইছেন ৩৭ বছর বয়সি তারকা।
নিজের ভবিষ্যত নিয়ে পর্তুগিজ গনমাধ্যম আরটিপিকে ক্যাসিয়াস বলেন, ‘রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে আমি ক্যারিয়ারের বড় একটি অংশ কাটিয়েছি।পর্তুগালে এসে পোর্তোর মতো একটি ক্লাব পেয়ে আমি খুব খুশি। আমি এখানে থেকে ক্যারিয়ার শেষ করতে চাই।
২০১৫ সালে দীর্ঘদিনের ঠিকানা রিয়াল মাদ্রিদ ছেড়ে পর্তুগিজ ক্লাব পোর্তোতে যোগ দেন ক্যাসিয়াস। ১৯৯০ সালের রিয়াল মাদ্রিদ ইয়্যুথ ক্লাবের হয়ে খেলা শুরু করেন তিনি। লস ব্লাঙ্কোসদের মূল দলে তিনি জায়গা করে নেন ১৯৯৯ সালে। এরপর টানা ১৬ বছর সব কোচেরই প্রথম পছন্দ ছিলেন ক্যাসিয়াস। রিয়ালের মূল দলের হয়ে সব প্রতিয়োগিতায় ৫১০টি ম্যাচ খেলেছেন স্প্যানিশ এ তারকা। এবার নতুন ক্লাব পোর্তোর হয়ে হয়ে নিজের চতুর্থ মৌসুমটি শুরু করতে যাচ্ছেন তিনি। সুপার কোপা ডি পর্তুগালে আগামী শনিবার দেপোর্তিভো দস অ্যাভেসের বিপক্ষে খেলবে তার দল পোর্তো।