ঢাকাFriday , 3 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২০২৩ পর্যন্ত ম্যানচেস্টার সিটিতে জেসুস

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার সিটির সঙ্গে যুক্তির মেয়াদ বাড়িয়েছেন গ্যাব্রিয়েল জেসুস। ২০২৩ পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিতে থাকবেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। ২১ বছর বয়সি জেসুস ২০১৭ সালের জানুয়ারিতে ব্রাজিলের ক্লাব পালমেইরাস থেকে সিটিতে যোগ দিয়েছিলেন। অভিষেক মৌসুমে ১১ ম্যাচে করেছিলেন সাত গোল।
গত মৌসুমে প্রিমিয়ার লিগে ১৭ গোল করেন জেসুস। পেপ গার্দিওলার দল ঘরে তোলে লিগ শিরোপা। রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের প্রতিটা ম্যাচেই শুরুর একাদশে ছিলেন জেসুস। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল।
সিটিতে চোটের সঙ্গে লড়াই করতে হয়েছে জেসুসকে। তার পায়ের মেটাটারসাল হাড় ভেঙেছিল এবং হাঁটুর চোটে ভুগেছেন। সিটিতে যোগ দেওয়াটাকে জীবনের সেরা সিদ্ধান্ত হিসেবে আখ্যায়িত করেছিলেন জেসুস। ক্লাব পরিচালক বেগিরিস্টাইনের মতে, জেসুস বিশ্বের অন্যতম সেরা তরুণ ফরোয়ার্ড।