ঢাকাThursday , 2 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীদের ঘরে ফিরতে বলল পুলিশ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ জানান।
মনিরুল ইসলাম বলেন, সব দাবি পূরণে সরকার ও পুলিশ কাজ করছে। এ কারণে তোমাদের ঘরে ফিরে যাওয়া উচিত।
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের ঘরে রাখতে শিক্ষক ও অভিভাবকদেরও অনুরোধ করছি। আবার তাদের কাছ থেকে অনেক সময় অনেক কিছু শেখার আছে। শিক্ষার্থীরা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কী কী করতে হবে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে গাড়ির কাগজপত্র পরীক্ষা করছে। শিক্ষার্থীরা রাস্তায় দাঁড়িয়ে লাইসেন্স পরীক্ষার কারণে গাড়ির দীর্ঘ জটলা সৃষ্টি হচ্ছে।’
পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ছড়িয়েছে, যেখানে এক পুলিশ সদস্যকে এক ছাত্রের গলা চেপে ধরতে দেখা গেছে। ছবিটি ২০১৩ সালের। ওই ঘটনায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পলাশ চন্দ্রকে শাস্তি দেওয়া হয়েছে। অপর ছবিতে এক ছাত্রীকে পুলিশ লাঠিচার্জ করতে দেখা গেছে, সেটিও ২০১২ সালের। ’