ঢাকাThursday , 2 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেয়ের অভিষেক প্রসঙ্গে শাহরুখের বক্তব্য

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড কিং শাহরুখ খানের মেয়ে সুহানা খান। ভোগ ইন্ডিয়া ম্যাগাজিনের আগস্ট সংখ্যার প্রচ্ছদে স্থান পেয়েছে তার ছবি। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে শাহরুখ কন্যার এই ছবি।
এদিকে অনেকদিন থেকেই শোনা যাচ্ছে, বলিউডের জন্য প্রস্তুত হচ্ছেন সুহানা। ম্যাগাজিনের ফটোশুটের পর থেকে তার অভিষেকের গুঞ্জন আরো জোরালো হয়েছে। সিনেমায় সুহানার অভিষেক প্রসঙ্গে ভোগ ম্যাগাজিনে কথা বলেছেন শাহরুখ খান।
বাজিগর অভিনেতা বলেন, ‘সুহানা সিনেমায় সুযোগ পাওয়ার জন্য কাজ করছে না, সে অভিনয়শিল্পী হওয়ার জন্য কাজ করছে এবং সে তা ভালো করেই জানে। অনেক বন্ধু আছেন যারা সবসময় আমাদের মঙ্গলকামনা করেন, তারা আমার সন্তানদের নিজেদের সন্তানের মতো ভাবেন। তারা সুহানাকে নিয়ে ভীষণ খুশি এবং তাকে সিনেমায় অভিষেক করাতেও চায়। যেমন-করন জোহর। কিন্তু আমি সবসময়ই জোর দিয়ে বলে আসছি, তাদের তারকা হিসেবে নয়, বরং তারা যখন ভালো অভিনয়শিল্পী হবে তখন তাদের সিনেমায় অভিষেক করাব।’
এ অভিনেতা আরো বলেন, ‘আমি যেই অবস্থানে রয়েছি সেটি পর্যন্ত পৌঁছানো অনেক কঠিন, তবে আমার এই অবস্থান পর্যন্ত পৌঁছানোর পেছনে অনেক ফ্যাক্টর কাজ করেছে। এটি কী আর সবার ক্ষেত্রে হবে? এতে হতাশার কিছু নেই কিন্তু তাদের আমার ছায়া থেকে বেড়িয়ে নিজেদের কাজ করতে হবে।’