ঢাকাThursday , 2 August 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আজও ভোগান্তিতে রাজধানীবাসী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের টানা বিক্ষোভের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিলেও রাজধানীর বিভিন্ন স্থানে স্কুল কলেজের ইউনিফর্ম পরেই রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টির মধ্যেই রাজধানীর বেশ কয়েকটি পয়েন্টে শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা গেছে। গত চার দিনের মতো আজও ঢাকার বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী।
মতিঝিল, শাহবাগ, সায়েন্সল্যাব, আসাদগেট, আগারগাঁও, মালিবাগ, মগবাজার, রামপুরা, ফার্মগেট, মহাখালী, উত্তরাসহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা গতকালের মতোই বিক্ষোভ করছে এবং গাড়ি থামিয়ে চালকদের লাইসেন্স পরীক্ষা করছে।
সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। ভাঙচুরের ভয়ে পরিবহন মালিক ও চালকরাও রাস্তায় গাড়ি নামাচ্ছেন না। ফলে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী এবং নানা কাজে বের হওয়া সাধারণ মানুষ।
গত ২৯ জুলাই জাবালে নূর পরিবহনের একটি বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হন। এর প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলনে নামে। গত দুদিনে বিক্ষোভ ছড়িয়ে পড়তে শুরু করে ঢাকার বাইরে অনান্য শহরেও।
এই প্রেক্ষাপটে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বুধবার রাতে ‘শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে’ বৃহস্পতিবার দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনার কথা জানান।
কিন্তু তা সত্ত্বেও বৃহস্পতিবার সকাল ১০টার পর রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভের খবর পাওয়া যায়। তারা ‘নিরাপদ সড়ক চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘উই আর স্টুডেন্ট’, নট টেরোরিস্ট’- এরকম বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড বহন করতে দেখা যায় তাদের।